যা আছে মটোরোলা ওয়ান ভিশন স্মার্টফোনে

২০ জুন, ২০১৯ ২৩:৫৫  
সম্প্রতি বাজারে এসেছে মটোরোলা ওয়ান ভিশন স্মার্টফোন। ফোনটিতে রয়েছে পাঞ্চ হোল ডিসপ্লে ও ডুয়াল রিয়ার ক্যামেরা। সেখানে থাকছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পিছনের ক্যামেরায় থাকছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন। ফোনটিতে থাকছে ৬.৩ ইঞ্চির ২১:৯ ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়া থাকছে স্যামসাং এক্সিনস ৯৬০৯ চিপসেট, ৪ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট ইন্টারন্যাল মেমরি। পিছনে ৪৮ মেগাপিক্সেলের সাথে থাকছে ৫ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনটি অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমে চলবে। ফোনটিতে থাকছে ফাস্ট চার্জিং সুবিধাসহ ৩৫০০ এমএএইচ চ্যাটারি। ১৫ মিনিট চার্জে ফোনটি ৭ ঘন্টা ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে। ডিবিটেক/বিএমটি